Sunday, January 19, 2014

বর্তমান সময়ের শীর্ষ ৫ জন হোয়াইট হ্যাট হ্যাকার

11:01 AM


সাধারনত হ্যাকার হ্যাকিং শব্দটি শুনলে আমরা আতকে উঠি । তখনই, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর সব সাইবার সন্ত্রাসিদের নাম যারা যেকোন মুহুর্তে ধ্বংস করে দিতে পারে সারা বিশ্বের ইন্টারনেট ব্যাবস্থা । কিন্তু সব হ্যাকারই যে সবসময় ক্ষতি করে থাকেন তা নয় । অনেক সময় তারা বিভিন্ন ভাল কাজও করে থাকেন। এদেরকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার । চলুন জেনে নেওয়া যাক বর্তমান সময়ের শীর্ষ ৫ জন হোয়াইট হ্যাট হ্যাকার সম্পর্কেঃ
# স্টিফেন ওঝনিয়াক : তিনি “দি গ্রেট ওয” নামে পরিচিত। অ্যাপলের সহ প্রতিষ্ঠতা ও অনেক প্রযুক্তিপ্রেমি মানুষের অনুপ্রেরনা এই ব্যাক্তিকে স্টিভ জবসের “সেকেন্ড হাফ” ও বলা হয় । উন্নত তথ্য-প্রযুক্তি যুগের শুরুর দিকে তিনি বিনামুল্যে কথা বলার জন্য ব্লু-বক্স নামে একটি প্রগ্রাম তৈরি করেন। বর্তমানে, তিনি বিভিন্ন সামাজিক সংস্থার সাথে সম্পৃক্ত ।







# টিম বার্নার্স লিঃ প্রায় সকল প্রযুক্তিপ্রেমীর কাছে পরিচিত এই ব্যাক্তি www বা world wide web এর প্রতিষ্ঠতা। তার কল্যানেই আমরা আজ ইন্টারনেট নামক বিস্ময়কর বস্তুটির সাথে পরিচিত। তিনি বর্তমানে উন্মুক্ত তথ্য আন্দোলনের প্রধান।
  










# লিনাস টরভালস : মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের প্রতিষ্ঠতা এই ব্যাক্তি। এই লিনাক্সের পুর্ব নাম ফ্রিক্স(freax), যেটি এসেছে ফ্রিক(FREAK) ও ফ্রি(FREE) থেকে। তিনি বলেন, তিনি যা করেন তাতেই সবই মজা করে করেন। তারই মজার ফল লিনাক্সের মত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।










# সুতমু শিমমুরা : সুতমু শিমমুরা হোয়াইট হ্যাট হ্যাকিং এর উতকৃষ্ট উদহরন। তিনি কুখ্যাত ব্লাক হ্যাট হ্যাকার কেভিন মিটনিকের মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান নির্ণয় করেন। মুলত, এই ঘটনার পর থেকে তিনি হোয়াইট হ্যাট হ্যাকিং এ প্রবেশ করেন। তিনি বর্তমানে নিওফোকাল সিস্টেমের সিইও হিসেবে কর্মরত আছেন।







# রিচার্ড ম্যাথেউ স্টলম্যান : এই মানুষটি সফটওয়্যার ব্যাবহারকারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি জিএনইউ প্রোজেক্ট নামে মুক্ত সফটওয়্যার আন্দলনের প্রতিষ্ঠতা। ১৪টি সম্মানসুচক ডক্টরেট ডিগ্রিধারী এই ব্যাক্তি কপিরাইট তত্বের প্রতিষ্ঠতা।

Written by

Hi, I am Mahathir Jeshan. I love technology and to learn tips and tricks. I also like to share my knowledge with my friends.

0 comments:

Post a Comment

 

© 2013 Cool trix. All rights resevered. Designed by Templateism

Back To Top